শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলের ৯ দিন পর ২ জন জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলের ৯ দিন পর ২ জন জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলের ৯ দিন পর ২ জন জীবিত উদ্ধার

ভয়াবহ পাহাড়ি ঢল ও বিপর্যয়ের ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই কর্মীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দেশটির মধ্যাঞ্চলের ত্রিশূলী নদী করিডোরে অবস্থিত 'ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্প'-এর একটি টানেল থেকে অলৌকিকভাবে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন—প্রকল্পের যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন।

জাতীয় স্বাধীন পার্টির আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নিউপানে জানান, শুক্রবার উদ্ধারকারীরা টানেলের গভীর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান। সঙ্গে সঙ্গে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার অভিযান জোরদার করে। টানেলের ভেতরে যোগাযোগের একপর্যায়ে উদ্ধারকারীরা চিৎকার করে বলেন, ‘ভয় পাবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ ভেতর থেকে সাড়া মেলে, ‘ঠিক আছে।’

সাড়া পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে প্রথমে সঞ্জয় সাহ এবং পরবর্তী সময়ে কবির মহার্জনকে জীবিত অবস্থায় বের করে আনা হয়।

শ্রী রাম নিউপানে আরও জানান, টানেলের ভেতরে এখনও আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে জোরালো আলামত পাওয়া গেছে। তাদের জীবিত উদ্ধারে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালের ত্রিশূলী নদী উপত্যকায় সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢলে নদী অববাহিকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। সরকারি তথ্যমতে, এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১,২৫২ জন প্রাণ হারিয়েছেন এবং অঞ্চলটির বহু জলবিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এমন প্রতিকূলতার মধ্যেও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলের ৯ দিন পর ২ জন জীবিত উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভয়াবহ পাহাড়ি ঢল ও বিপর্যয়ের ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই কর্মীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দেশটির মধ্যাঞ্চলের ত্রিশূলী নদী করিডোরে অবস্থিত 'ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্প'-এর একটি টানেল থেকে অলৌকিকভাবে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন—প্রকল্পের যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন।

জাতীয় স্বাধীন পার্টির আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নিউপানে জানান, শুক্রবার উদ্ধারকারীরা টানেলের গভীর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান। সঙ্গে সঙ্গে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার অভিযান জোরদার করে। টানেলের ভেতরে যোগাযোগের একপর্যায়ে উদ্ধারকারীরা চিৎকার করে বলেন, ‘ভয় পাবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ ভেতর থেকে সাড়া মেলে, ‘ঠিক আছে।’

সাড়া পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে প্রথমে সঞ্জয় সাহ এবং পরবর্তী সময়ে কবির মহার্জনকে জীবিত অবস্থায় বের করে আনা হয়।

শ্রী রাম নিউপানে আরও জানান, টানেলের ভেতরে এখনও আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে জোরালো আলামত পাওয়া গেছে। তাদের জীবিত উদ্ধারে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালের ত্রিশূলী নদী উপত্যকায় সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢলে নদী অববাহিকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। সরকারি তথ্যমতে, এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১,২৫২ জন প্রাণ হারিয়েছেন এবং অঞ্চলটির বহু জলবিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এমন প্রতিকূলতার মধ্যেও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream