জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আহত হলে তাকে উদ্ধার করে কালাইয়ের বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অসুস্থ অনুভব করলে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ফিরোজা বেগম ( ৫৫ ) নামে এক বৃদ্ধা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাদারগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম (৫৫) মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা নামে ওই নারীকে বাঁচাতে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উদ্ধার করেন। আহত ওই নারীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আর প্রতিমন্ত্রীকে পার্শ্ববর্তী উপজেলা কালাইয়ে তার বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সেখানে অসুস্থ অনুভব করলে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীকে নিরাপত্তার সঙ্গে বাসায় নেওয়া নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, মাননীয় প্রতিমন্ত্রী আবুল বারী মহোদয়ের ডান পায়ে একটু আঘাত লেগেছে আর বাম পায়ের সোলডারে ও বুকে আঘাত লেগেছে। তিনি এখন আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, প্রতিমন্ত্রী গাড়ির দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমের মৃত্যু হয়েছে। লাশটি পরিবারের সদস্যরা ময়না তদন্ত করতে চাইলে করা হবে। প্রয়োজনীয় আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
মতামত