শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ
কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা গানের কালজয়ী গীতিকবি ও গুণী চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ (৪ সেপ্টেম্বর)। ২০২২ সালের এই দিনে সংগীতজগৎকে শোক সাগরে ভাসিয়ে প্রয়াণ ঘটে এই প্রখ্যাত শিল্পীর।

তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে পারিবারিক উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে উদযাপিত হচ্ছে দিনটি।

স্মরণানুষ্ঠান নিয়ে তাঁর কন্যা, জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জানান, পরিবারের পক্ষ থেকে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর স্মরণে বিশেষ 'ট্রিবিউট' অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

এদিকে 'আর্টিস্ট ক্লাব লিমিটেড'-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ পাক্ষিক অনুষ্ঠান ‘আইকনিক টুয়েসডে’। আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাবের লাউঞ্জে এই বিশেষ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। এতে মরহুমের বর্ণাঢ্য জীবন ও সৃষ্টিশীল কর্ম নিয়ে আলোচনা করবেন তাঁর সহধর্মিণী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। অনুষ্ঠানে তাঁর রচিত কালজয়ী গানগুলোর সরাসরি পরিবেশনাও থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলা গানের কালজয়ী গীতিকবি ও গুণী চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ (৪ সেপ্টেম্বর)। ২০২২ সালের এই দিনে সংগীতজগৎকে শোক সাগরে ভাসিয়ে প্রয়াণ ঘটে এই প্রখ্যাত শিল্পীর।

তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে পারিবারিক উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে উদযাপিত হচ্ছে দিনটি।

স্মরণানুষ্ঠান নিয়ে তাঁর কন্যা, জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জানান, পরিবারের পক্ষ থেকে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর স্মরণে বিশেষ 'ট্রিবিউট' অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

এদিকে 'আর্টিস্ট ক্লাব লিমিটেড'-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ পাক্ষিক অনুষ্ঠান ‘আইকনিক টুয়েসডে’। আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাবের লাউঞ্জে এই বিশেষ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। এতে মরহুমের বর্ণাঢ্য জীবন ও সৃষ্টিশীল কর্ম নিয়ে আলোচনা করবেন তাঁর সহধর্মিণী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। অনুষ্ঠানে তাঁর রচিত কালজয়ী গানগুলোর সরাসরি পরিবেশনাও থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream