শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার এক ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। ফলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারা দেশে এই দরেই ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হওয়ার কথা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত স্বর্ণের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে এর বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি দিতে হবে ক্রেতাকে।

এদিকে স্বর্ণ ও রুপার গহনা পুরোনো দিয়ে নতুন নেওয়া কিংবা বেচাকেনার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এ ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের দাম হিসাবের বাইরে থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন মূল্য কার্যকর থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার এক ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। ফলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারা দেশে এই দরেই ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হওয়ার কথা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত স্বর্ণের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে এর বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি দিতে হবে ক্রেতাকে।

এদিকে স্বর্ণ ও রুপার গহনা পুরোনো দিয়ে নতুন নেওয়া কিংবা বেচাকেনার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এ ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের দাম হিসাবের বাইরে থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন মূল্য কার্যকর থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream