শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন
কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

শুক্রবার(০৪ সেপ্টেম্বর)  মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায়  তেতইগাঁও  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে  সকাল দশটা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বেলা সাড়ে এগারোটায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও  গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) জনাব আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের  সম্পাদক  রাকেশ নাওরেম।

অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক  ও  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে চলিত বছর ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর  পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে  সকাল ০৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শুক্রবার(০৪ সেপ্টেম্বর)  মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায়  তেতইগাঁও  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে  সকাল দশটা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বেলা সাড়ে এগারোটায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও  গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) জনাব আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের  সম্পাদক  রাকেশ নাওরেম।

অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক  ও  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে চলিত বছর ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর  পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে  সকাল ০৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream