নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ী গ্রামে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোনাব শাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মোনাব শাহ বগিলাগাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় মোনাব শাহ। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন।
কিন্তু কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখতে পান, তার শরীরে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, ঘুমের মধ্যেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত