শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
ছবি: সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় শুধু আন্দোলন না করে জাতীয় সংসদে এসে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে বিরোধীরা লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করতেই পারেন। তবে এর পাশাপাশি সংকট সমাধানের সুনির্দিষ্ট প্রস্তাবও দিতে হবে। কীভাবে এবং কোন উৎস থেকে জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা সম্ভব, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকারের সমালোচনা করা এবং রাজনৈতিক কর্মসূচি দেওয়া গণতান্ত্রিক অধিকার। তবে বর্তমান পরিস্থিতিতে শুধু প্রতিবাদ নয়, সংকট থেকে উত্তরণের পথও দেখাতে হবে। পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করে পরিস্থিতি আরও জটিল করা কোনোভাবেই কাম্য নয়।

বর্তমান জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে আগের সরকারের ভুল পরিকল্পনাও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে দেশের জ্বালানি পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়তে পারে। তাই সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী পক্ষকে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। রিজভী বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সংস্থাটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream