শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি
মৌলভীবাজারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী'র সংকীর্তন শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর সংসদীয় আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী রেজিনা নাসের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সুনীল কুমার দাস,জেলা বিএনপির সদস্য এম এ মুকিত,জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী,সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজনু,শ্যামলী সূত্রধরসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে ধর্মীয় মূল্যবোধ,ন্যায়,সত্য ও মানবকল্যাণের আদর্শে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়;মানুষের প্রতি ভালোবাসা,ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মধ্যেও এর গভীর তাৎপর্য রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অ্যাডভোকেট সুনীল কুমার দাস তাঁর বক্তব্যে বলেন,শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষের মধ্যে সত্য,ন্যায়,কর্তব্যবোধ ও মানবিকতার শিক্ষা দেয়। জন্মাষ্টমীর এই আয়োজন ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজে সম্প্রীতি,ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে শ্রী শ্রী নতুন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পশ্চিমবাজার হয়ে শ্রী শ্রী মদনমোহন আখড়া,সৈয়ারপুর এবং শ্যামসুন্দর আখড়া প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র‌্যালিতে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি র‌্যালিতে সাম্প্রদায়িক সম্প্রীতি,শান্তি ও মানবকল্যাণের বার্তাও তুলে ধরা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream