শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জন্মাষ্টমীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জন্মাষ্টমীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সবার অংশগ্রহণে শ্রীকৃষ্ণের জন্মতিথির এই আয়োজন আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে এ উৎসব দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও শক্তিশালী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হিসেবে মানুষের কাছে স্মরণীয়। তাঁর চিন্তা ও দর্শন মানুষকে মানবিকতা, পরোপকার এবং অন্যের প্রতি সহমর্মিতার শিক্ষা দিয়ে আসছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সব ধর্মের মূল লক্ষ্য যেহেতু মানবকল্যাণ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় বিভেদ ও সংঘাত বাড়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি সবাইকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

বাণীর শেষে শুভ জন্মাষ্টমীর সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জন্মাষ্টমীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সবার অংশগ্রহণে শ্রীকৃষ্ণের জন্মতিথির এই আয়োজন আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে এ উৎসব দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও শক্তিশালী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হিসেবে মানুষের কাছে স্মরণীয়। তাঁর চিন্তা ও দর্শন মানুষকে মানবিকতা, পরোপকার এবং অন্যের প্রতি সহমর্মিতার শিক্ষা দিয়ে আসছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সব ধর্মের মূল লক্ষ্য যেহেতু মানবকল্যাণ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় বিভেদ ও সংঘাত বাড়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি সবাইকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

বাণীর শেষে শুভ জন্মাষ্টমীর সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream