শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, নিলামে স্থাবর সম্পত্তি কেনার পর ক্রেতাকে নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার নির্দেশ দেওয়া আইনগত কর্তৃত্বের বাইরে। একই সঙ্গে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ হিসেবে বিবেচনার যে অংশ রয়েছে, সেটিও আইনগতভাবে কার্যকর নয় বলে ঘোষণা করা হয়েছে।

আইনজীবীরা জানান, এ রায়ের ফলে অর্থঋণ আদালতের বিচারিক নিলামের মাধ্যমে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা যাবে না। তাদের মতে, সংসদ কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে আইন করে ভ্যাটমুক্ত রাখলে অধস্তন বা অর্পিত আইনের মাধ্যমে নতুন করে ওই সম্পত্তির ওপর ভ্যাটের দায় চাপানো সম্ভব নয়।

নিলামে সম্পত্তি কেনা ক্রেতাদের পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, নিলামে স্থাবর সম্পত্তি কেনার পর ক্রেতাকে নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার নির্দেশ দেওয়া আইনগত কর্তৃত্বের বাইরে। একই সঙ্গে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ হিসেবে বিবেচনার যে অংশ রয়েছে, সেটিও আইনগতভাবে কার্যকর নয় বলে ঘোষণা করা হয়েছে।

আইনজীবীরা জানান, এ রায়ের ফলে অর্থঋণ আদালতের বিচারিক নিলামের মাধ্যমে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা যাবে না। তাদের মতে, সংসদ কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে আইন করে ভ্যাটমুক্ত রাখলে অধস্তন বা অর্পিত আইনের মাধ্যমে নতুন করে ওই সম্পত্তির ওপর ভ্যাটের দায় চাপানো সম্ভব নয়।

নিলামে সম্পত্তি কেনা ক্রেতাদের পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream