শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

 প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে সড়কে চলে আসা এক শ্রবণ প্রতিবন্ধী নারীকে রক্ষা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও ওই নারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সফরে ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের দিকে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তার গাড়িতে স্ত্রীও ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়িটির সামনে চলে আসেন।

তাকে ধাক্কা এড়াতে চালক দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণ করে সড়কের পাশের ধানখেতে নামিয়ে দেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং প্রতিমন্ত্রী আহত হন। পরে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এ ঘটনায় নারীটিও সামান্য আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় ফিরোজা সামান্য আহত হয়েছেন। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা বর্তমানে সুস্থ আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জে সড়কে চলে আসা এক শ্রবণ প্রতিবন্ধী নারীকে রক্ষা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও ওই নারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সফরে ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের দিকে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তার গাড়িতে স্ত্রীও ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়িটির সামনে চলে আসেন।

তাকে ধাক্কা এড়াতে চালক দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণ করে সড়কের পাশের ধানখেতে নামিয়ে দেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং প্রতিমন্ত্রী আহত হন। পরে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এ ঘটনায় নারীটিও সামান্য আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় ফিরোজা সামান্য আহত হয়েছেন। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা বর্তমানে সুস্থ আছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream