দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস। সাড়ে ১৮ বছর পর পবিত্র এই কক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে কাঁদে ফেলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
মাইক হাতে নিয়েই আবেগে কেঁদে ফেলা মির্জা আব্বাস বলেন, "একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের, গর্বের আর কি হতে পারে? নেহাতি আবেগ ও ভালোবাসার কারণেই আজ আমাকে সংসদ ভবনে আসতে হয়েছে। আমার চিকিৎসা এখনও পুরোপুরি শেষ হয়নি।"
বক্তব্যে নিজের সুদীর্ঘ রাজনৈতিক পথচলার আবেগঘন স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, "আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর দীর্ঘ বিরতি শেষে আজ মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেলাম।"
দীর্ঘদিন পর প্রবীণ এই নেতার সংসদে আগমন এবং তাঁর আবেগঘন বক্তব্যে এক বিষাদময় ও স্মরণীয় পরিবেশের সৃষ্টি হয় সংসদ কক্ষে।
মতামত