সুনামগঞ্জের নবসৃষ্ট মধ্যনগর উপজেলায় নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক'কে পদায়ন করা হয়েছে।দীর্ঘদিন অতিরিক্ত আর ভারপ্রাপ্ত দায়িত্বের মাধ্যমে উপজেলাটি সেবাদান কার্যক্রম চলছিল।তবে শিগ্রই এর অবসানের সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।
২রা সেপ্টেম্বর বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সংস্থাপন শাখা) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় সহকারী কমিশনার মোঃমুজিবুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসবে কর্মরত ছিলেন।মধ্যনগর উপজেলাবাসী প্রথম বারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক কে পেয়েছেন।
মতামত