বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অবৈধ বিদ্যুৎ সংযোগে আগুন, কলমাকান্দায় পুড়ল ৫ দোকান

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচগাঁও বাজারের কাপড় ব্যবসায়ী মো. ফারুক মিয়ার বাড়ি বাজারসংলগ্ন এলাকায়। তাঁর বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে নিজের দোকানসহ বাজারের কয়েকটি দোকানে সংযোগ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে ওই সংযোগের বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন প্রথমে নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় কলমাকান্দা ফায়ার সার্ভিসকে। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কামাল হোসেন, শরিফুল ইসলাম, ফিরোজ মিয়া ও ফারুক মিয়ার কাপড়ের দোকান এবং আব্দুস সাত্তারের জুতার দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানি মো. শরিফুল ইসলাম বলেন, তিনি ফারুক মিয়ার কাছ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। এ জন্য প্রতি মাসে ইউনিটপ্রতি ১৮ টাকা ৫০ পয়সা করে বিল দিতেন। দোকান ভাড়া নেওয়ার আগ থেকেই এভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তিনি কয়েকবার মিটার স্থাপনের জন্য ফারুক মিয়াকে অনুরোধ করেছিলেন বলেও জানান।

তবে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফারুক মিয়া। তিনি বলেন, বাজারের পাশে তাঁর বাড়ি হওয়ায় দোকানগুলোতে আলাদা মিটার না থাকায় বাড়ি থেকে নিজের দোকানসহ কয়েকটি দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন।

এ বিষয়ে কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তারিকুল ইসলাম সৌরভ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ বিদ্যুৎ সংযোগে আগুন, কলমাকান্দায় পুড়ল ৫ দোকান

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream