বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

আম ও ধানের জন্য বিখ্যাত নওগাঁর উত্তরে সীমান্ত ঘেঁষা বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে এখন  আমন ধান রোপণের মহাধূম। 

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে।

এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে পরামর্শ প্রতিনিয়ত ই দেওয়া হচ্ছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান রোপণ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আমন ধান রোপণে ব্যস্ত  সময় পার করছেন তারা।কেউ জমি চাষ করছে,কেউ জমিতে মই দিচ্ছে,কেউ চারা তুলে দিচ্ছে,কেউ রোপণ করছে।আমন ধান রোপণ চুক্তিতে বিঘা প্রতি ১ হাজার ৪শ টাকা করে নিচ্ছে কৃষি শ্রমিকরা।উপজেলায় এ পর্যন্ত আমন ধান প্রায় শতকরা ৪০ ভাগ রোপণ করা হয়েছে। 

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর  গ্রামের কৃষক মো.আ: সামাদ (২৮) বলেন,তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান রোপণ করছেন।পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের কৃষক ও একসময়কার কৃষি ব্যাংকের P.O  মোঃ জিল্লুর রহমান  তার আমন ধান রোপন শেষ করেছেন। রসকানাই গ্রামের মোকসেদুল, জলিল কারী, একরামুল বর্তমানে ধান রোপনের জন্য  মাঠেই  ব্যাস্ত সময় পার করছেন। 

কৃষি কর্মকর্তার ভাষ্যমতে,আবহাওয়া অনূকুল   থাকলে  ও রোগবালাই কম হলে আমন ধান চাষে কৃষকরা লাভবান হবেন এতে কোন সন্দেহ নেই ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আম ও ধানের জন্য বিখ্যাত নওগাঁর উত্তরে সীমান্ত ঘেঁষা বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে এখন  আমন ধান রোপণের মহাধূম। 

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে।

এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে পরামর্শ প্রতিনিয়ত ই দেওয়া হচ্ছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান রোপণ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আমন ধান রোপণে ব্যস্ত  সময় পার করছেন তারা।কেউ জমি চাষ করছে,কেউ জমিতে মই দিচ্ছে,কেউ চারা তুলে দিচ্ছে,কেউ রোপণ করছে।আমন ধান রোপণ চুক্তিতে বিঘা প্রতি ১ হাজার ৪শ টাকা করে নিচ্ছে কৃষি শ্রমিকরা।উপজেলায় এ পর্যন্ত আমন ধান প্রায় শতকরা ৪০ ভাগ রোপণ করা হয়েছে। 

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর  গ্রামের কৃষক মো.আ: সামাদ (২৮) বলেন,তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান রোপণ করছেন।পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের কৃষক ও একসময়কার কৃষি ব্যাংকের P.O  মোঃ জিল্লুর রহমান  তার আমন ধান রোপন শেষ করেছেন। রসকানাই গ্রামের মোকসেদুল, জলিল কারী, একরামুল বর্তমানে ধান রোপনের জন্য  মাঠেই  ব্যাস্ত সময় পার করছেন। 

কৃষি কর্মকর্তার ভাষ্যমতে,আবহাওয়া অনূকুল   থাকলে  ও রোগবালাই কম হলে আমন ধান চাষে কৃষকরা লাভবান হবেন এতে কোন সন্দেহ নেই ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream