বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা
সংগৃহীত ছবি

আইন ভঙ্গের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ রোড ধরে একটি পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যরা এটি থামিয়ে দেন। কাকতালীয়ভাবে, ঠিক সে মুহূর্তেই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে অতিক্রম করছিল।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা আইন লঙ্ঘনের বিষয়টি চালক আরিফ হোসেনকে জানিয়ে বেপরোয়া ও উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মোট ৬ হাজার টাকা (৩ হাজার + ৩ হাজার) জরিমানা করে মামলা প্রদান করেন। ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

ডিএমপি ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যানজট এড়ানো বা দ্রুত চলাচলের জন্য অতীতে প্রভাবশালী ব্যক্তিবর্গের গাড়ি উল্টোপথে চালানোর কায়দা দেখা গেলেও, কোনো দায়িত্বরত মন্ত্রীর গাড়িতে সরাসরি উল্টোপথে চলার অপরাধে মামলা হওয়ার ঘটনা দেশে এবারই প্রথম এবং নজিরবিহীন। ট্রাফিক আইনে সবাইকে সমভাবে দেখার কঠোর বার্তা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আইন ভঙ্গের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ রোড ধরে একটি পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যরা এটি থামিয়ে দেন। কাকতালীয়ভাবে, ঠিক সে মুহূর্তেই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে অতিক্রম করছিল।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা আইন লঙ্ঘনের বিষয়টি চালক আরিফ হোসেনকে জানিয়ে বেপরোয়া ও উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মোট ৬ হাজার টাকা (৩ হাজার + ৩ হাজার) জরিমানা করে মামলা প্রদান করেন। ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

ডিএমপি ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যানজট এড়ানো বা দ্রুত চলাচলের জন্য অতীতে প্রভাবশালী ব্যক্তিবর্গের গাড়ি উল্টোপথে চালানোর কায়দা দেখা গেলেও, কোনো দায়িত্বরত মন্ত্রীর গাড়িতে সরাসরি উল্টোপথে চলার অপরাধে মামলা হওয়ার ঘটনা দেশে এবারই প্রথম এবং নজিরবিহীন। ট্রাফিক আইনে সবাইকে সমভাবে দেখার কঠোর বার্তা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream