বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গণমাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি: আন্দালিভ পার্থ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গণমাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি: আন্দালিভ পার্থ
গণমাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি: আন্দালিভ পার্থ

অতীতে গণমাধ্যমে ফ্যাসিস্টরা নগ্ন হস্তক্ষেপ করেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত রক্ষা পায়নি। আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারেনি।

ভোলা প্রেসক্লাবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের উদ্দেশে পার্থ বলেন, ‘আমি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত। কাউকে জোর করে প্রেসার দিয়ে ভালো বানানো যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে। সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা পাশে থাকবেন-এটাই প্রত্যাশা করি।’ 

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য আসে। এসব বরাদ্দ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।’

পার্থ বলেন, ‘অযথা বা অহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়, সেটিও মনে রাখতে হবে।’

তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।’

ভোলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলি—আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান।’

তিনি আরও বলেন, ‘ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই। আমি সবার, সবাই আমার। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়নই হবে। তবে এসব উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে করা হবে।’

বিষয় : গণমাধ্যম তথ্যমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যমে নগ্ন হস্তক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি: আন্দালিভ পার্থ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অতীতে গণমাধ্যমে ফ্যাসিস্টরা নগ্ন হস্তক্ষেপ করেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত রক্ষা পায়নি। আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারেনি।

ভোলা প্রেসক্লাবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের উদ্দেশে পার্থ বলেন, ‘আমি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত। কাউকে জোর করে প্রেসার দিয়ে ভালো বানানো যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে। সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা পাশে থাকবেন-এটাই প্রত্যাশা করি।’ 

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য আসে। এসব বরাদ্দ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।’

পার্থ বলেন, ‘অযথা বা অহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়, সেটিও মনে রাখতে হবে।’

তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।’

ভোলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলি—আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান।’

তিনি আরও বলেন, ‘ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই। আমি সবার, সবাই আমার। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়নই হবে। তবে এসব উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে করা হবে।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream