বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

হাইকোর্টে রিয়াজের জামিন আবেদন ফেরত, শুনানি হয়নি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

হাইকোর্টে রিয়াজের জামিন আবেদন ফেরত, শুনানি হয়নি
হাইকোর্টে রিয়াজের জামিন আবেদন ফেরত, শুনানি হয়নি

জুলাই গণঅভ্যুত্থানের সময় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের সংগঠিত পৃথক দুই মামলায় জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া অপর একটি হত্যা মামলাতেও নায়ক রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে তার আগাম জামিন আবেদন গ্রহণ করেননি আদালত।

বিষয় : চিত্রনায়ক জামিন নামঞ্জুর রিয়াজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টে রিয়াজের জামিন আবেদন ফেরত, শুনানি হয়নি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের সংগঠিত পৃথক দুই মামলায় জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া অপর একটি হত্যা মামলাতেও নায়ক রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে তার আগাম জামিন আবেদন গ্রহণ করেননি আদালত।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream