শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশের সব জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিমাণ হামের টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রথম পর্যায়ের টিকাদান কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তী ধাপে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। এরই মধ্যে তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। তার দাবি, গত ছয় মাসে হাসপাতালগুলোতে সেবার মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং চিকিৎসকদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি আরও কঠোরভাবে নিশ্চিত করা হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতার সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা, সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশের সব জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিমাণ হামের টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রথম পর্যায়ের টিকাদান কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তী ধাপে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। এরই মধ্যে তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। তার দাবি, গত ছয় মাসে হাসপাতালগুলোতে সেবার মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং চিকিৎসকদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি আরও কঠোরভাবে নিশ্চিত করা হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতার সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা, সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream