বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। নতুন দামে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ৬ হাজার ৮২৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৭২৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট—তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই দাম থেকে আবার বড় অঙ্কের পতন ঘটল।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার গহনার দামও। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা কমে হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream