শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নেপালের দুর্যোগ পেরিয়ে কলকাতায় ফিরে যা বললেন খরাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

নেপালের দুর্যোগ পেরিয়ে কলকাতায়  ফিরে যা বললেন খরাজ
ছবি: সংগৃহীত

নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে আকস্মিক বন্যা ও দুর্যোগের মধ্যে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে নিয়ে কয়েক দিন উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হয় তাকে। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদে কলকাতায় ফিরেছেন এই অভিনেতা।

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে অংশ নিতে নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ। সেখানে হঠাৎ বন্যার পাশাপাশি ভূমিকম্প পরিস্থিতি তৈরি হওয়ায় যোগাযোগ ও যাতায়াতব্যবস্থা ব্যাহত হয়। ফলে সেখান থেকে বেরিয়ে আসাও হয়ে ওঠে কঠিন।

কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ জানান, পোখরা থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি ও তার স্ত্রী প্রথমে ভারতের গোরখপুরে পৌঁছান। এরপর সেখান থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেন। তাদের নিয়ে উদ্বিগ্ন থাকা অসংখ্য মানুষের ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা।

দুর্যোগের সময় খরাজের ছেলে বিহু মুখোপাধ্যায় নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অবস্থান ও পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। তার পোস্টের মাধ্যমে উদ্বিগ্ন ভক্তরাও খোঁজখবর রাখছিলেন।

এদিকে ‘শিকার’ সিনেমার কাজেই নেপালে থাকা বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। শুটিং দলের অন্য সদস্যরাও ভালো আছেন বলে তিনি আশ্বস্ত করেছেন। অন্যদিকে একই সিনেমার শুটিংয়ে নেপালে যাওয়া অভিনেতা রজতাভ দত্ত দুর্যোগ শুরুর আগেই কলকাতায় ফিরে আসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নেপালের দুর্যোগ পেরিয়ে কলকাতায় ফিরে যা বললেন খরাজ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে আকস্মিক বন্যা ও দুর্যোগের মধ্যে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে নিয়ে কয়েক দিন উদ্বেগ আর অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হয় তাকে। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদে কলকাতায় ফিরেছেন এই অভিনেতা।

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে অংশ নিতে নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ। সেখানে হঠাৎ বন্যার পাশাপাশি ভূমিকম্প পরিস্থিতি তৈরি হওয়ায় যোগাযোগ ও যাতায়াতব্যবস্থা ব্যাহত হয়। ফলে সেখান থেকে বেরিয়ে আসাও হয়ে ওঠে কঠিন।

কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ জানান, পোখরা থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি ও তার স্ত্রী প্রথমে ভারতের গোরখপুরে পৌঁছান। এরপর সেখান থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেন। তাদের নিয়ে উদ্বিগ্ন থাকা অসংখ্য মানুষের ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা।

দুর্যোগের সময় খরাজের ছেলে বিহু মুখোপাধ্যায় নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অবস্থান ও পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। তার পোস্টের মাধ্যমে উদ্বিগ্ন ভক্তরাও খোঁজখবর রাখছিলেন।

এদিকে ‘শিকার’ সিনেমার কাজেই নেপালে থাকা বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। শুটিং দলের অন্য সদস্যরাও ভালো আছেন বলে তিনি আশ্বস্ত করেছেন। অন্যদিকে একই সিনেমার শুটিংয়ে নেপালে যাওয়া অভিনেতা রজতাভ দত্ত দুর্যোগ শুরুর আগেই কলকাতায় ফিরে আসেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream