শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এবার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের মার্কোস লরিয়েন্তে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

এবার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের মার্কোস লরিয়েন্তে
এবার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের মার্কোস লরিয়েন্তে

লিওনেল মেসির স্মৃতি ফেরালেন স্পেনের বিশ্বজয়ী তারকা ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। আকস্মিকভাবেই মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। নিজ দেশের জার্সিকে বিদায় জানিয়ে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন লরিয়েন্তে।

ইনস্টাগ্রামে লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসরের এই সিদ্ধান্ত নিয়েছি। জানি এখনো আমার বয়স কম। হয়তো পারফর্ম করতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। তবে এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত ও ভেবেচিন্তে নেওয়া আবেগঘন এক সিদ্ধান্ত।’

গত ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। যদিও ফাইনাল ম্যাচটি তাকে ডাগআউটে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল, তবুও বিশ্বজয়ী এই স্প্যানিশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লরিয়েন্তে। সদ্যসমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপে তিনি ৩টি ম্যাচে মাঠে নেমে ১টি গোল বানিয়ে (অ্যাসিস্ট) দিয়েছেন।

বিশ্বকাপে খেলা কিংবা শিরোপা জয়ের আমেজ তার অবসরের পরিকল্পনাকে প্রভাবিত করেনি। স্প্যানিশ এই ডিফেন্ডার স্পষ্ট জানান, আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তিনি বেশ আগেই নিয়ে রেখেছিলেন।

ভক্তদের উদ্দেশ্যে লরিয়েন্তে লেখেন, ‘আমি জানি, আপনাদের অনেকের কাছেই সিদ্ধান্তটি বোধগম্য হবে না। সত্যি বলতে, বাইরে থেকে দেখলে হয়তো আমিও বুঝতে পারতাম না। তবে বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা শিরোপা জিততাম কি না—তা বিবেচ্য ছিল না। সিদ্ধান্তটি আমি আগেই নিয়ে নিয়েছিলাম।’

বিদায়বেলায় সতীর্থ, কোচিং স্টাফ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অতীতের মুহূর্তগুলো স্মরণ করে লরিয়েন্তে লেখেন, ‘বিগত বছরগুলোতে যাদের সান্নিধ্য পেয়েছি এবং যারা আমাকে ও আমার পরিবারকে অবিস্মরণীয় মুহূর্ত উপভোগের সুযোগ করে দিয়েছেন, তাদের কাছে আমি চিরঋণী। জীবনের অর্জিত সব অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করব—বিশেষ করে শেষ ৫২ দিনের স্মৃতি। এমন একটি অসাধারণ দলের অংশ হতে পেরে আমি গর্বিত, যারা স্পেনকে বিশ্বের শীর্ষে তোলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে এবং তা অর্জন করে দেখিয়েছে।’

২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্পেনের জাতীয় জার্সিতে মোট ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। কোনো গোল না করলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল। সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপ শিরোপাটিই লাল-হলুদ পোশাকে তার ক্যারিয়ারের একমাত্র ও সর্বোচ্চ ট্রফি হয়ে রইল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এবার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের মার্কোস লরিয়েন্তে

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream