যুক্তরাষ্ট্র ইরানের ওপর সম্পূর্ণ ও সুক্ষ্ম নজরদারি চালাতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সামরিক বাহিনীর সার্বিক প্রস্তুতি থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রতিটি গতিবিধিই মার্কিন গোয়েন্দা জালে বন্দি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রসিকতা ও হুঁশিয়ারির সুরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে ইরানের কেউ এমনকি ‘বাথরুমেও যেতে পারে না’।
সংবাদ সম্মেলনে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে আমেরিকার বিদ্যমান এই নতুন উত্তেজনা দীর্ঘস্থায়ী হবে বলে তিনি মনে করেন না। তবে তেহরানকে শক্ত বার্তা দিয়ে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির প্রয়োজনীয়তা দেখা দিলে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানে পুনরায় সামরিক হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ট্রাম্পের এই চাঞ্চল্যকর মন্তব্য ও নতুন সামরিক হুমকির পর মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক অঙ্গনে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মতামত