মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মস্কোমুখী ৩৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া



মস্কোমুখী ৩৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া
মস্কোমুখী ৩৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

৩৭টি ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা কয়েকটি ধাপে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এক সরকারি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

সের্গেই সোবিয়ানিন মস্কোর মেয়র মধ্যরাতের পর জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা দল অত্যন্ত দক্ষতার সঙ্গে ড্রোনগুলো নির্দেশিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে। পর পর ১০টি, ১৭টি এবং ১০টির ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়।

সোবিয়ানিন জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি সেবার একাধিক টিম পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ মাটিতে পড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ইউক্রেনের পক্ষ থেকেও এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনাটি ঘটল।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিষয় : বিশ্ব সংবাদ ড্রোন হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


মস্কোমুখী ৩৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৩৭টি ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা কয়েকটি ধাপে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এক সরকারি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

সের্গেই সোবিয়ানিন মস্কোর মেয়র মধ্যরাতের পর জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা দল অত্যন্ত দক্ষতার সঙ্গে ড্রোনগুলো নির্দেশিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে। পর পর ১০টি, ১৭টি এবং ১০টির ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়।

সোবিয়ানিন জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি সেবার একাধিক টিম পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ মাটিতে পড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ইউক্রেনের পক্ষ থেকেও এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনাটি ঘটল।

সূত্র: আনাদোলু এজেন্সি


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream