মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রুশ হামলার ধ্বংসস্তূপে অক্ষত এক টুকরো স্মৃতি

রুশ হামলার ধ্বংসস্তূপে অক্ষত এক টুকরো স্মৃতি

ইউক্রেনের টেনিস তারকা দায়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্লাট ধ্বংস হয়ে গেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায়। হামলার পর শুধু ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত ‘রোলাঁ গারোঁ’ তোয়ালে ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। খবর বিবিসির।  শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র আমাদের ওডেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। প্রতীকী ব্যাপার হচ্ছে, বিশ্ব টেনিসের একটি অংশ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেও টিকে গেছে। আমাদের বাড়ি টেকেনি।’ আরেকটি ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে দেখা যায় রোলাঁ গারোঁর স্বাক্ষর আছে এমন কমলা রঙের একটি তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘এটাই ‘‘রুশ বিশ্বের’’ চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। একমাত্র যে জিনিসটি টিকে আছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ হামলার এসব ছবি টেনিস বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা’র দৃষ্টি আকর্ষণ করে ইয়াস্ত্রেমস্কা লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ওডেসা ও আশপাশের চর্নোমর্স্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ওডেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপারের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

মস্কোমুখী ৩৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

৩৭টি ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা কয়েকটি ধাপে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এক সরকারি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি। সের্গেই সোবিয়ানিন মস্কোর মেয়র মধ্যরাতের পর জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা দল অত্যন্ত দক্ষতার সঙ্গে ড্রোনগুলো নির্দেশিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে। পর পর ১০টি, ১৭টি এবং ১০টির ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়। সোবিয়ানিন জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি সেবার একাধিক টিম পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ মাটিতে পড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। ইউক্রেনের পক্ষ থেকেও এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনাটি ঘটল। সূত্র: আনাদোলু এজেন্সি

মস্কোমুখী ৩৭ ড্রোন ভূপাতিত করল রাশিয়া
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream