সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার

ইরানের নারী ফুটবলার ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব পাওয়ার পর দুজনই এটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে কয়েকজন ইরানি ফুটবলার জাতীয় সংগীত পরিবেশন থেকে বিরত থাকেন। পরে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সাতজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় সুরক্ষা চেয়েছিলেন। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ইরানে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে।

পরবর্তী সময়ে ওই সাতজনের মধ্যে পাঁচজন ক্ষমা চেয়ে দেশে ফিরে গেলেও ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ অস্ট্রেলিয়ায় থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।

বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেন।

নাগরিকত্ব পাওয়ার পর আতেফেহ রামাজানিসাদ বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে তিনি গর্বিত এবং এটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। ফাতেমেহ পাসান্দিদেহও একই ধরনের অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ সংগ্রাম ও অনিশ্চয়তার পর এই স্বীকৃতি তার কাছে বিশেষ অর্থ বহন করে।

রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার কিছুদিন পরই দুই ফুটবলারকে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ারের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। নাগরিকত্ব পাওয়ার পর এক বিবৃতিতে ক্লাবটি তাদের অভিনন্দন জানায়।

ব্রিসবেন রোয়ারের এক কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে দুই ফুটবলার যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তা খুব কম মানুষকেই মোকাবিলা করতে হয়। তিনি বলেন, কুইন্সল্যান্ড এখন তাদের নতুন ঠিকানা। ভবিষ্যতে তারা চাইলে ক্লাবের হয়ে আবারও মাঠে ফেরার সুযোগ থাকবে।

বিষয় : ইরান অস্ট্রেলিয়া ইরান ফুটবল দল নাগরিকত্ব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ইরানের নারী ফুটবলার ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব পাওয়ার পর দুজনই এটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে কয়েকজন ইরানি ফুটবলার জাতীয় সংগীত পরিবেশন থেকে বিরত থাকেন। পরে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সাতজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় সুরক্ষা চেয়েছিলেন। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ইরানে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে।

পরবর্তী সময়ে ওই সাতজনের মধ্যে পাঁচজন ক্ষমা চেয়ে দেশে ফিরে গেলেও ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ অস্ট্রেলিয়ায় থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।

বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেন।

নাগরিকত্ব পাওয়ার পর আতেফেহ রামাজানিসাদ বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে তিনি গর্বিত এবং এটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। ফাতেমেহ পাসান্দিদেহও একই ধরনের অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ সংগ্রাম ও অনিশ্চয়তার পর এই স্বীকৃতি তার কাছে বিশেষ অর্থ বহন করে।

রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার কিছুদিন পরই দুই ফুটবলারকে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ারের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। নাগরিকত্ব পাওয়ার পর এক বিবৃতিতে ক্লাবটি তাদের অভিনন্দন জানায়।

ব্রিসবেন রোয়ারের এক কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে দুই ফুটবলার যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তা খুব কম মানুষকেই মোকাবিলা করতে হয়। তিনি বলেন, কুইন্সল্যান্ড এখন তাদের নতুন ঠিকানা। ভবিষ্যতে তারা চাইলে ক্লাবের হয়ে আবারও মাঠে ফেরার সুযোগ থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream