বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে প্রধান শিক্ষকের অফিসকক্ষে প্রবেশ করে। এ সময় প্রধান শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় ইয়াসিন নামে এক ব্যক্তি তাকে থাপ্পড় মারেন। একই সঙ্গে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

ঘটনার পর বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে একদল ব্যক্তিকে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করতে এবং সেখানে প্রধান শিক্ষক মতিউরের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি হাতাহাতি হতে সিসিটিভির ফুটেছে দেখা গেছে৷  

বিদ্যালয় সূত্র আরও জানায়, এর আগের দিন মঙ্গলবার (১৮ আগস্ট) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জুলাই গণহত্যা মামলার আসামি এবং পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের উপস্থিতিকে কেন্দ্র করে পরদিন এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের অনুলিপি কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কালাই থানার অফিসার ইনচার্জের কাছেও দেওয়া হয়েছে।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জয়পুরহাটে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream