বিটিএসের ‘ভি’ নামে পরিচিত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী কিম তাই-হিয়াং জানিয়েছেন তিনি তার ডান কানে কম শুনছেন। ফলে চিকিৎসা নেওয়া শুরু করেছেন।
একটি লাইভস্ট্রিমে ভি সম্প্রতি জানান যে, এই সমস্যায় তিনি দুই বছরেরও বেশি সময় ধরে ভুগছেন। তিনি বলেন, ডান কানে শোনার ক্ষমতা তার বাম কানের তুলনায় বর্তমানে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে। গত জুন ২০২৫-এ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক সামরিক বাহিনীর দায়িত্ব পালনকালে এই সমস্যাটি আরও গুরুতর আকার ধারণ করে বলে তিনি জানান।
ভি স্বীকার করেন, বিষয়টি নিয়ে তিনি শুরুতে তেমন গুরুত্ব দেননি এবং ভেবেছিলেন এটি কেবল ‘মানসিক শক্তির’ বিষয়। তবে বর্তমানে তিনি নিয়মিত ওষুধ সেবন করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে যোগাযোগ রাখছেন।
চার বছরেরও বেশি সময় পর চলতি বছর বিটিএস ব্যান্ডের সদস্যরা পুনর্মিলিত হওয়ার পর তারা প্রথম ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন। ইতোমধ্যে তাদের বাধ্যতামূলক ১৮ মাসের সামরিক সেবা বা সমমানের দায়িত্ব সম্পন্ন করেছেন ব্যান্ডের সকল সদস্যই ।
ভি জানান যে ব্যান্ডের চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ অব্যাহত রাখার পাশাপাশি তিনি এই শারীরিক জটিলতা থেকে সেরে ওঠার জন্য চিকিৎসাসেবা নিচ্ছেন।
মতামত