বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় এ কথা বলেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার পর জাতীয় সংসদেই সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ভোট প্রদান ও ভোট গণনার পুরো প্রক্রিয়ায় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সব সদস্যের সহযোগিতাও কামনা করেন।

স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন জানান, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার নিয়ম সম্পর্কেও সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। ব্যালট গ্রহণের সময় সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এরপর ব্যালটে দুই প্রার্থীর নাম ঠিকভাবে উল্লেখ রয়েছে কি না, তা যাচাই করে ভোট প্রদান করতে হবে।

ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান সিইসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার পর জাতীয় সংসদেই সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ভোট প্রদান ও ভোট গণনার পুরো প্রক্রিয়ায় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সব সদস্যের সহযোগিতাও কামনা করেন।

স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন জানান, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার নিয়ম সম্পর্কেও সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। ব্যালট গ্রহণের সময় সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এরপর ব্যালটে দুই প্রার্থীর নাম ঠিকভাবে উল্লেখ রয়েছে কি না, তা যাচাই করে ভোট প্রদান করতে হবে।

ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান সিইসি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream