বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার বিরোধী দলেরও একজন প্রার্থী রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন এভাবেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেশের মানুষের সামনে প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার একটি উদাহরণ তৈরি করবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে এখনো বিরোধী দল যোগ দেয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার বিরোধী দলেরও একজন প্রার্থী রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন এভাবেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেশের মানুষের সামনে প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার একটি উদাহরণ তৈরি করবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে এখনো বিরোধী দল যোগ দেয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream