বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

নির্ধারিত সময় বিকেল ৫টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে এখন ব্যালট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

ভোটের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দেন। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

তবে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি এবং ভোটগ্রহণের সময় সংসদ কক্ষেও উপস্থিত ছিলেন না।

ভোট শেষ, এবার ২৩তম রাষ্ট্রপতির নাম ঘোষণার অপেক্ষা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নির্ধারিত সময় বিকেল ৫টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে এখন ব্যালট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

ভোটের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দেন। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

তবে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি এবং ভোটগ্রহণের সময় সংসদ কক্ষেও উপস্থিত ছিলেন না।

ভোট শেষ, এবার ২৩তম রাষ্ট্রপতির নাম ঘোষণার অপেক্ষা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream