সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আর্থিক অনিয়মের পর ম্যানচেস্টার সিটিতে হালান্ডকে নিয়ে নতুন বিপদ

১১৪টি অভিযোগে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্টরা যার কারণে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। এর মধ্যে আরেকটি দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি। 

রোববার (৪ অক্টোবর) উয়ফা নেশনস লিগের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরেছে নরওয়ে। এই ম্যাচেই ইনজুরি শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ৬৭তম মিনিটে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, তাতে চোটের উদ্বেগ জেগেছে।

চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে সাত গোল করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে আগামী রোববার (১১ অক্টোবর) লিভারপুলের মাঠে নামার আগে তার ইনজুরির আশঙ্কা নিশ্চিতভাবে আতঙ্ক ছড়িয়েছে সিটিতে। তারা হালান্ডের ইনজুরি নিয়ে নতুন ও ইতিবাচক খবর শোনার অপেক্ষা করছে।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটির এটাই হবে প্রথম ম্যাচ। ইতোমধ্যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

বিষয় : ফুটবল ম্যানচেস্টার সিটি নরওয়ে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আর্থিক অনিয়মের পর ম্যানচেস্টার সিটিতে হালান্ডকে নিয়ে নতুন বিপদ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

১১৪টি অভিযোগে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্টরা যার কারণে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। এর মধ্যে আরেকটি দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি। 

রোববার (৪ অক্টোবর) উয়ফা নেশনস লিগের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরেছে নরওয়ে। এই ম্যাচেই ইনজুরি শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ৬৭তম মিনিটে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, তাতে চোটের উদ্বেগ জেগেছে।

চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে সাত গোল করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে আগামী রোববার (১১ অক্টোবর) লিভারপুলের মাঠে নামার আগে তার ইনজুরির আশঙ্কা নিশ্চিতভাবে আতঙ্ক ছড়িয়েছে সিটিতে। তারা হালান্ডের ইনজুরি নিয়ে নতুন ও ইতিবাচক খবর শোনার অপেক্ষা করছে।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটির এটাই হবে প্রথম ম্যাচ। ইতোমধ্যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream