শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আর্থিক অনিয়মের পর ম্যানচেস্টার সিটিতে হালান্ডকে নিয়ে নতুন বিপদ

আর্থিক অনিয়মের পর ম্যানচেস্টার সিটিতে হালান্ডকে নিয়ে নতুন বিপদ

১১৪টি অভিযোগে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্টরা যার কারণে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। এর মধ্যে আরেকটি দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি।  রোববার (৪ অক্টোবর) উয়ফা নেশনস লিগের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরেছে নরওয়ে। এই ম্যাচেই ইনজুরি শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ৬৭তম মিনিটে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, তাতে চোটের উদ্বেগ জেগেছে। চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে সাত গোল করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে আগামী রোববার (১১ অক্টোবর) লিভারপুলের মাঠে নামার আগে তার ইনজুরির আশঙ্কা নিশ্চিতভাবে আতঙ্ক ছড়িয়েছে সিটিতে। তারা হালান্ডের ইনজুরি নিয়ে নতুন ও ইতিবাচক খবর শোনার অপেক্ষা করছে। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটির এটাই হবে প্রথম ম্যাচ। ইতোমধ্যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

হালান্ডের গোলে সিটির টানা তৃতীয় জয়

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দারুণ ছন্দে আছে। ঘরের মাঠে শনিবার রাতে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। আর্লিং হাল্যান্ড একমাত্র গোলটি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ছিল সিটির। প্রায় ৭৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে মোট ১১টি শট নেয় স্বাগতিকরা। এর মধ্যে তিনটি ছিল লক্ষ্যে, তবে শেষ পর্যন্ত গোল এসেছে একটিই। শুরুতে অবশ্য ভুলের কারণে বিপদে পড়েছিল সিটি। ব্যাক পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারায় গোল হজম করতে বসেছিলেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। শেষ মুহূর্তে গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে রক্ষা করেন তিনি। পরে দোন্নারুম্মাকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি কভেন্ট্রি। ২৬ মিনিটে সিটিকে এগিয়ে দেন হাল্যান্ড। অ্যান্তনিও সিমেনিওর ক্রসে সবার ওপরে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে হেডে ২০ গোল হলো হাল্যান্ডের। ক্লাবটির হয়ে হেডে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার দখলে। এর আগে ১৯টি করে এই রেকর্ড ধরে রেখেছিলেন সার্জিও আগুয়েরো। গোলটি ছিল হাল্যান্ডের ক্লাব ক্যারিয়ারের ৩০০তম। ম্যানচেস্টার সিটির হয়ে ১৬৫টি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬টি, রেড বুল সালজবুর্গের হয়ে ২৯টি এবং মোলদে এফকের হয়ে ২০টি গোল করেছেন তিনি। নরওয়ের জাতীয় দলের হয়ে তার গোল ৬২টি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছিলেন হাল্যান্ড। ৬০ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করেও দ্বিতীয় গোলের দেখা পায়নি সিটি। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে তিন ম্যাচেই হেরে পয়েন্টহীন কভেন্ট্রি সিটি টেবিলের তলানিতে।

হালান্ডের গোলে সিটির টানা তৃতীয় জয়

টাকার ঝড় প্রিমিয়ার লিগে, দলবদলে নতুন বিশ্বরেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগ টানা দ্বিতীয় বছরের মতো গ্রীষ্মকালীন দলবদলে খরচের সব অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। সব মিলিয়ে সর্বকালের রেকর্ড ৩.৪৯ বিলিয়ন পাউন্ড ব্যয় করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিশ্ব ফুটবলে নিজেদের আর্থিক শক্তির নতুন প্রমাণ তুলে ধরেছে।  দলবদলের শেষ দিন গত বছরের ৩.১৪ বিলিয়ন পাউন্ডের রেকর্ড এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক ফি-তে ইলিম্যান এনদিয়ায়ের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার মাধ্যমেই ভেঙে যায়। এরপর উইন্ডো বন্ধ হওয়ার ঠিক পর পরই চেলসি থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডের যৌথ-ব্রিটিশ রেকর্ড ফি-তে এনজো ফার্নান্দেসকে সই করিয়ে গ্রীষ্মের চমক শেষ করে ম্যানচেস্টার সিটি। ফুটবল ইতিহাসের ১০টি সবচেয়ে ব্যয়বহুল দলবদলের তিনটিই ঘটেছে চলতি গ্রীষ্মে, যার প্রতিটিই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর হাতে বাস্তবায়িত হয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসের পাঁচটি সবচেয়ে ব্যয়বহুল চুক্তির চারটিই এসেছে এই একটি মাত্র দলবদল থেকে। এর মধ্যে শীর্ষে রয়েছেন ১২৫ মিলিয়ন পাউন্ডের এনজো ফার্নান্দেস। এছাড়া চেলসি অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে সাইন করিয়েছে মরগান রজার্সকে। লিভারপুল পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে শর্তসাপেক্ষে ১২৩ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে। প্রিমিয়ার লিগের বাইরে রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দোর নাম লেখানো এবং নিউক্যাসল থেকে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডনের পাড়ি দেওয়ার চুক্তি দুটিই কেবল প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোর সম্পাদিত ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি অঙ্কের ট্রান্সফার।  সেরা ২০টি সবচেয়ে ব্যয়বহুল চুক্তির মধ্যে মাত্র ছয়টি ঘটেছে প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোতে। এমনকি প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা ইপসউইচ টাউনও এবার নতুন খেলোয়াড় কেনার পেছনে বার্সেলোনা, এসি মিলান, জুভেন্তাস এমনকি বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির চেয়ে বেশি অর্থ ব্যয় করেছে।

টাকার ঝড় প্রিমিয়ার লিগে, দলবদলে নতুন বিশ্বরেকর্ড

চেলসি থেকে ম্যানসিটি, রেকর্ড দামে এনসো ফের্নান্দেস

এনসো ফের্নান্দেসের চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল। তবে ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে নাম লেখালেন। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত। গতকাল রাতে ম্যানচেস্টার সিটি ফের্নান্দেসের সঙ্গে তাঁর ছয় বছরের চুক্তির বিষয় নিশ্চিত করেছে। তবে সিটি চুক্তির অঙ্কটা নিশ্চিত করেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তাঁকে ১৪৫ মিলিয়ন ইউরো দেবে ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬১ কোটি ১৮ লাখ টাকা। সিটিতে যোগ দিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ফের্নান্দেস। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটির ওয়েবসাইটে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।প্রত্যেক খেলোয়াড়ই এমন একটি ক্লাবের অংশ হতে চায়। কারণ, সবাই জানে সিটি কতটা ভালোভাবে পরিচালিত হয়।’ ম্যানচেস্টার সিটি নিজেদের ইতিহাসে ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। যার মধ্যে ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪—এই চারবার টানা জিতেছে ইংল্যান্ডের সর্বোচ্চ ঘরোয়া পর্যায়ের এই টুর্নামেন্ট। নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতে ২০২৩ সালে। সেবার চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি প্রিমিয়ার লিগ, এফএ কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবলও জিতেছিল সিটি। ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটির হয়েও শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন ফের্নান্দেস। আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘এখানে যোগ দিতে পেরে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। সিটিকে আরও শিরোপা জিততে সাহায্য করার চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। এই ক্লাবই সাফল্যের জন্য তৈরি।’ এর আগে বেনফিকা থেকে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে এসেছিলেন ফের্নান্দেস। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৫২১ কোটি টাকা। তিন বছরের ক্যারিয়ারে চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগতা মিলে ১৭০ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৩০ গোলে। উয়েফা কনফারেন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন ব্লুজদের জার্সিতে। সম্প্রতি চেলসির সঙ্গে সম্পর্কের অবনতি হয় ফের্নান্দেসের। আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর টোপো গিগিও উদযাপন করেছিলেন। চেলসি সামাজিক মাধ্যমে ফের্নান্দেসের এই উদযাপনের ছবি পোস্ট করার পর ডিলিট করতে বাধ্য হয়েছিল । কারণ, এই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়ে উঠেছিল ফাইনালে। যদিও স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ফের্নান্দেসকে লক্ষ্য করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা উস্কে দিয়েছিলেন। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড নাম লেখালেন ম্যান সিটিতে।

চেলসি থেকে ম্যানসিটি, রেকর্ড দামে এনসো ফের্নান্দেস
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream