রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির অভিযোগে ২০ কার্টন চীনা সুতা জব্দ

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা সুতার পরিমাণ ২ হাজার ২০০ পাউন্ড, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান। পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, জব্দ করা সুতা কোন প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্রের দাবি, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে ‘মর্ডান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল।

এদিকে জব্দ করা সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং সুতাগুলো কোন প্রতিষ্ঠান বা কারখানায় নেওয়া হচ্ছিল—এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। সুতার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিটিএমএ পরিচালক কামরুল হাসান একটি ভ্যানসহ ২০ কার্টন চীনা সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানানো হয়েছে এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সুতাগুলোর আমদানি ও ট্যাক্স পরিশোধসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির অভিযোগে ২০ কার্টন চীনা সুতা জব্দ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream