শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিৎ: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিৎ: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

ইসলামি মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীর শেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলামের আমির ইসলামি মূল্যবোধ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, ইসলামকে ব্যবহার করে বা ইসলামি পরিচয় ধারণ করে যারা ইসলামের ক্ষতি করছেন, তাদের কর্মকাণ্ডও তিনি তুলে ধরেছেন। এতে বিভ্রান্ত অনেক মানুষ সচেতন হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার নামে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা হয়েছিল, তা থেকে জনগণকে সচেতন করার জন্য হেফাজতে ইসলামের আমিরকে ধন্যবাদ জানাই। বিএনপির পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, যারা ইসলামের কথা বলেন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে তিনি পরামর্শ দেবেন—ইসলামি মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা উচিত। তার অভিযোগ, জামায়াত ইসলাম ও ইসলামি মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে এবং তাদের কর্মকাণ্ড ও বক্তব্যের সঙ্গে ইসলামি মূল্যবোধের অসামঞ্জস্য রয়েছে।

রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতে ইসলামী নিজেদের ইসলামি রাজনীতির অনুসারী এবং শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষের দল হিসেবে তুলে ধরে। এ অবস্থায় ইসলামি মূল্যবোধের কথা বলে এমন কোনো কর্মকাণ্ড না করার জন্য তিনি দলটির প্রতি আহ্বান জানান। জামায়াতের রাজনৈতিক বক্তব্য নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলে মুহিব্বুল্লাহ বাবুনগরী জানিয়েছেন। একই সঙ্গে সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে লংমার্চ করার প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন বলে জানান রাশেদ।

তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের সবার দায়িত্ব ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে। ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে হেফাজতে ইসলাম জনগণের পক্ষে ভূমিকা রাখছে।

সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিৎ: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream