বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বালুয়াহাটা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৭টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বালুয়াহাটা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী মিঠু মিয়া ও ফজলু সহ তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে একটি বসতবাড়ির বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিরাজুল ইসলাম ফুল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আগুনে তাদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তার খোঁজ নেন। একই সময় তিনি বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকিরের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরে সিরাজুল ইসলাম ফুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েজ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন আকন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য সিরাজুল ইসলাম ফুল ও উপস্থিত বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতামত