চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার বিকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুরের
সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই অভিযানের নেতৃত্ব দেন এবং জরিমানার আদেশ প্রদান করেন।
তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা এবং খাবার কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে সংরক্ষণের অপরাধে একটি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আবু সালেহ এন্টারপ্রাইজ সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করা এবং ক্রেতাদের কোনো বিক্রয় রশিদ প্রদান না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সাধারণের অধিকার সুরক্ষা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
মতামত