(বরিশাল) সংবাদ দাতা:
বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। বিশেষ করে যে মঞ্চে দোয়া মাহফিলের জন্য পবিত্র কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানার টাঙানো ছিল, সেখানেই এমন কর্মকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। পরে পুলিশের হস্তক্ষেপে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কর্মসূচি নির্ধারিত ছিল।
প্রথম দিন দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, দোয়া শেষ হওয়ার পর একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশন করা হয়, যেখানে কোডান শরিফের ছবিযুক্ত ব্যানারটি টানানোই ছিল। পরবর্তীতে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়েই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে তিনি বিএনপির কোনো পদে নেই এবং এ বিষয়ে দলীয় কোনো অনুমতিও নেননি বলে স্বীকার করেন।
দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান জানান, শাহিন মোল্লা দলের কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। এই আয়োজনের বিষয়ে দলের কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মতামত