বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের ৫ গুণীজন

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’। শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার পাঁচ গুণী ব্যক্তিত্বকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

সম্মাননা পাওয়া পাঁচ গুণীজন হলেন-সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় প্রফেসর মামুনুর রশীদ,আবৃত্তিতে রোকসানা আক্তার,সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন,একটি সমাজের চিন্তা,মূল্যবোধ ও ঐতিহ্য বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে গুণী শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এ ধরনের সম্মাননা নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

আয়োজকরা জানান,জেলার শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা গুণীজনদের কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহিত করাই এ সম্মাননা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিজন,শিল্পী,সাংস্কৃতিক সংগঠক, গুণী ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিষয় : শিল্প-সংস্কৃতিতে অবদান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের ৫ গুণীজন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’। শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার পাঁচ গুণী ব্যক্তিত্বকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

সম্মাননা পাওয়া পাঁচ গুণীজন হলেন-সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় প্রফেসর মামুনুর রশীদ,আবৃত্তিতে রোকসানা আক্তার,সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন,একটি সমাজের চিন্তা,মূল্যবোধ ও ঐতিহ্য বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে গুণী শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এ ধরনের সম্মাননা নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

আয়োজকরা জানান,জেলার শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা গুণীজনদের কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহিত করাই এ সম্মাননা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিজন,শিল্পী,সাংস্কৃতিক সংগঠক, গুণী ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream