রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিক হান্নান শাকুরের পিতার দাফন সম্পন্ন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিক হান্নান শাকুরের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক খবর পত্রের নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হান্নান শাকুরের পিতা বিশিষ্ট আলেমেদ্বীন, মাইজদী বাজার বালিকা বিদ্যানিকেতন স্কুলের সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার ৪ নং কাদির হানিফ ইউনিয়নের সিরাজ উদ্দিনপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

মরহুম আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহর জানাজায় সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার আগে ও পরে মরহুমের কর্মময় জীবন, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে অবদান এবং তাঁর নীতি-আদর্শ নিয়ে উপস্থিত অনেকেই স্মৃতিচারণ করেন।

জানা যায়, আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহ দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মাইজদী বাজার বালিকা বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ধর্মীয় জ্ঞানচর্চা, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে তিনি ভূমিকা রেখেছেন। নিজ এলাকায় একজন ধর্মপ্রাণ, সৎ ও নীতিবান ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি ছিল। দীর্ঘ জীবনে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন।

মরহুম আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহ শুক্রবার (২ অক্টোবর) ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নোয়াখালীর সাংবাদিক মহল, শিক্ষাঙ্গন, সামাজিক ও ধর্মীয় অঙ্গনসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সাংবাদিক হান্নান শাকুরের পিতার মৃত্যুতে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, নোয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিষয় : সাংবাদিক হান্নান শাকুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সাংবাদিক হান্নান শাকুরের পিতার দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream