শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যাতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সে জন্য দোয়া করেন। একই সঙ্গে সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে লংমার্চ আয়োজনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন হেফাজতের আমির। পাশাপাশি রাশেদ খাঁনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নিজের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েকটি ইসলামি দল একসময় বিভিন্ন দাবি নিয়ে খালেদা জিয়ার কাছে গেলে তিনি বলেছিলেন, যেখানে ভিন্নমত নেই, সেখানে দাবির প্রশ্নও আসে না। এ বক্তব্যের মাধ্যমে বিএনপির ইসলামি মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি তিনি তুলে ধরেন।

অন্যদিকে, ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা এবং জান্নাতের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছিল, নির্বাচনের আগে এ বিষয়ে ভূমিকা রাখার জন্য হেফাজতের আমিরকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যাতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সে জন্য দোয়া করেন। একই সঙ্গে সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে লংমার্চ আয়োজনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন হেফাজতের আমির। পাশাপাশি রাশেদ খাঁনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নিজের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েকটি ইসলামি দল একসময় বিভিন্ন দাবি নিয়ে খালেদা জিয়ার কাছে গেলে তিনি বলেছিলেন, যেখানে ভিন্নমত নেই, সেখানে দাবির প্রশ্নও আসে না। এ বক্তব্যের মাধ্যমে বিএনপির ইসলামি মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি তিনি তুলে ধরেন।

অন্যদিকে, ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা এবং জান্নাতের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছিল, নির্বাচনের আগে এ বিষয়ে ভূমিকা রাখার জন্য হেফাজতের আমিরকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream