জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (UNGA 81) অংশ নিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।আগামীকাল জাতিসংঘে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রীয় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই আয়োজনকে দেখা হচ্ছে।
বৈঠকে বিশ্বজুড়ে সমাদৃত ও প্রভাব বিস্তারকারী বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবিক ও জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
গেটস ফাউন্ডেশন (Gates Foundation)
ভিসা ফাউন্ডেশন (Visa Foundation)
রকফেলার ফাউন্ডেশন (Rockefeller Foundation)
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)
রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International)
চলমান জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অবস্থান বৈঠকে তুলে ধরা হয়।
বাংলাদেশে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা তৈরি এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা বাড়াতে এসব সংস্থার সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রাতরাশ বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেন:
দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহির পথে’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন তিনি। এতে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলে ধরা হয়। ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রীয় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হতে যাচ্ছে সাধারণ পরিষদে তাঁর প্রথম আনুষ্ঠানিক ভাষণ।
মতামত