শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

তৌহিদুর রহমান
তৌহিদুর রহমান রাজবাড়ী প্রতিনিধি
| ফটো কার্ড

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রথম শ্রেনীতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হবিবুর রহমান ওরফে হবি সরদার (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়ার ওমেদ আলী সরদার পাড়ার বাসিন্দা এবং মৃত ওমেদ আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ওই শিশু পাশের বাড়িতে খেলতে গিয়ে অভিযুক্তের বাড়ির উঠানে যায়। এ সময় কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার সূত্রে আরও জানা যায়, শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার পর সামাজিক লজ্জা ও পারিবারিক পরামর্শের কারণে ভুক্তভোগীর পরিবার বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করে কিছু সময় নেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার।

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রথম শ্রেনীতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হবিবুর রহমান ওরফে হবি সরদার (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়ার ওমেদ আলী সরদার পাড়ার বাসিন্দা এবং মৃত ওমেদ আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ওই শিশু পাশের বাড়িতে খেলতে গিয়ে অভিযুক্তের বাড়ির উঠানে যায়। এ সময় কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার সূত্রে আরও জানা যায়, শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার পর সামাজিক লজ্জা ও পারিবারিক পরামর্শের কারণে ভুক্তভোগীর পরিবার বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করে কিছু সময় নেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার।

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream