বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ভাইরাল ভিডিওর সেই বিউটি রাণীই সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ভাইরাল ভিডিওর সেই বিউটি রাণীই সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষর করা একটি স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর,ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ চার শিক্ষক নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বিউটি রাণী পাল চলতি বছরের ২৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করেন। এতে তাঁকে নীল শাড়ি পরা অবস্থায় বাতাসে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায়। ভিডিওটির পেছনে বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ ব্যবহার করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। একটি পক্ষ ভিডিওটির কিছু অঙ্গভঙ্গি নিয়ে আপত্তি তোলে। অন্যদিকে শিক্ষক,লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন।

পরে ওই ঘটনার প্রতিবাদে একই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতীকী প্রতিবাদে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরবর্তী সময়ে দেশবাসী,পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক বিউটি রাণী পাল।

সামাজিক যোগাযোগমাধ্যমের সেই আলোচনার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার খবর নতুন করে তাঁকে আলোচনায় এনেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল ভিডিওর সেই বিউটি রাণীই সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream