বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধার করা রিংজালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তলেরবন্দ হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তলেরবন্দ হাওর থেকে প্রায় ১০০ মিটার রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল হারের উচু স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এএসআই মুখলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা অভিযানে উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধার করা রিংজালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তলেরবন্দ হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তলেরবন্দ হাওর থেকে প্রায় ১০০ মিটার রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল হারের উচু স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এএসআই মুখলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা অভিযানে উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream