মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ভারতে পাচারের আগেই জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট ২০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রথমে কষ্টিপাথরের মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য মো. হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

আটক চারজনকে উদ্ধার করা মূর্তিসহ আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভারতে পাচারের আগেই জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট ২০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রথমে কষ্টিপাথরের মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য মো. হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

আটক চারজনকে উদ্ধার করা মূর্তিসহ আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream