সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিস্কুটের প্রলোভনে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে গোয়ালঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে উপজেলার ঘাসী গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেন।
অভিযুক্ত সুধেন্দু সরকার (৬৫) ওই গ্রামের মৃত উমেশ সরকারের ছেলে।শিশুটির মা'জানান শুক্রবার সকালে মধ্যনগরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কালীমন্দিরে থাকা মেয়ের বাবাকে ডেকে আনার জন্য মেয়েকে পাঠান মা। বাবাকে ডেকে বাড়ি ফেরার পথে উমেশ সরকারের বাড়ির উঠানে পৌঁছালে সুধেন্দু সরকার বিস্কুট খাওয়ানোর কথা বলে ভিকটিমকে গোয়ালঘরে ডেকে নেন। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন।একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের পুত্রবধূ গোয়ালঘরের দরজা খুলে দিলে শিশুটি রক্ষা পায় বলে জানান তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুটির মা।
ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন সরকার বলেন,বিষয়টি কানে আসলে শিশুটিকে দেখতে তাদের বাড়িতে যাই এবং তার মায়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনি। শিশুটিকে সুস্থ ও স্বাভাবিক দেখে আসছি।শিশুটি তাঁর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী উল্লেখ করে প্রধান শিক্ষকবলেন, শিশুটির কিছুটা বুদ্ধি বিকাশজনিত প্রতিবন্ধকতা রয়েছে।
অভিযুক্ত সুধেন্দু সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক(এসআই)আমির উদ্দিন বলেন,ঘটনাটি শোনার পরপরই ওসি স্যারের নির্দেশনায় আমি ঘটনাস্থলে আসি।এখনো ঘটনাস্থলেই আছি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
মতামত