রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

রামপালে রেহানার চোখ উপড়ে ফেলার চেষ্টা, শিশুদের নিয়ে পাষণ্ড স্বামী পলাতক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রামপালে রেহানার চোখ উপড়ে ফেলার চেষ্টা, শিশুদের নিয়ে পাষণ্ড স্বামী পলাতক

অভাবের নির্মম কশাঘাতে পিষ্ট হয়ে কিছুদিন আগেই নিজের মাথার মাথার চুল বিক্রি করে ঘরভাড়ার টাকা জোগাড় করেছিলেন বাগেরহাটের রামপালের সেই অসহায় মা রেহানা খাতুন (২৬)। চোখের জলে ভেজা সেই চরম মানবিক সংকটের দৃশ্য খবরের শিরোনাম হয়ে নাড়া দিয়েছিল অজস্র মানুষের বিবেককে। 

সেসময় মানবিক সহায়তা আর সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি নতুন ঘর পেয়ে হয়তো ভেবেছিলেন, এবার বুঝি জীবনের ট্র্যাজেডি থামল, শুরু হবে একটু সুখের দিন। কিন্তু না! স্থায়ী আবাসন ও সমাজের সহমর্মিতা পাওয়ার পরও সেই রঙিন স্বপ্ন বুনে রাখার সুযোগ পাননি তিনি—এবার যৌতুকের লোভ আর স্বামীর পাশবিক নৃশংসতায় লন্ডভন্ড হয়ে গেছে তার সংসার।

গত ১৫ সেপ্টেম্বর সকালে এক বীভৎস তাণ্ডব নেমে আসে রেহানার জীবনে। মাদকাসক্ত স্বামী জাফর আলী একটি ভ্যানগাড়ি কেনার বাহানায় যৌতুকের দাবিতে রেহানা বেগমের ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। অবর্ণনীয় বেধড়ক মারধরের একপর্যায়ে পাষণ্ড স্বামী তার বাম চোখটি উপড়ে ফেলার জন্য নৃশংস চেষ্টা চালায়। এতে রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়েন রেহানা। পিশাচিক সেই আক্রমণের খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। রক্তাক্ত ও যন্ত্রণাবিদ্ধ শরীরে তিনি এখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার রোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী তানজি বেগম আকুল কণ্ঠে বলেন, “জাফর আলী হঠাৎ উন্মাদের মতো বাঁশ নিয়ে রেহানাকে মারতে আসে। আমি বাঁচাতে গেলে সে আমাকেও ধস্তাধস্তি করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই সে রেহানার ওপর এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে এবং চোখের ভেতর আঙুল ঢুকিয়ে তা উপড়ে ফেলার চেষ্টা করে!”

চোখের সামনে এমন পৈশাচিক দৃশ্য দেখে শিউরে ওঠা আরেক প্রতিবেশী সুরাইয়া বেগম বলেন, “হৃদয়বিদারক ডাক-চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি জাফর আলী রেহানাকে নির্মমভাবে পিটিয়ে মেঝেতে ঠেসে ধরে নির্যাতন করছে। আমরা হাত ধরে ফেরাতে গেলেও সে আমাদের ঠেলে ফেলে দেয়। রক্তে ভেসে যাওয়া মাকে ফেলে রেখে শেষমেশ নিষ্পাপ দুটি সন্তানকে নিয়ে সে পালিয়ে যায়।”

প্রতিবেশী সুমন শেখ আক্ষেপ করে বলেন, “জাফর আলী প্রায়ই নেশা আর টাকার জন্য অসহায় মেয়েটার ওপর জঘন্য অত্যাচার করত। সামান্য টাকার লোভে এভাবে অমানুষিক মারধর করে দুটি অবুঝ শিশুকে তুলে নিয়ে সে চম্পট দিয়েছে।”

মাথার চুল বিক্রি করা সেই দুঃখিনী নারী সরকারি ঘর পাওয়ার পরও কীভাবে আবার এমন মর্মান্তিক নির্যাতনের শিকার হলেন, তা ভেবে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও তীব্র ক্ষোভের ছায়া। স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়া মায়ের কোল খালি রেখে পালিয়ে যাওয়া নির্যাতনকারী জাফর আলীকে অবিলম্বে গ্রেপ্তার এবং অবুঝ দুটি সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুল ও জোর দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে রামপাল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার এবং নিখোঁজ শিশু দুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রামপালে রেহানার চোখ উপড়ে ফেলার চেষ্টা, শিশুদের নিয়ে পাষণ্ড স্বামী পলাতক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream