রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সদরপুরে ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মোসাঃ মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম আক্তার উপজেলার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মীম আক্তারের মা শিল্পী আক্তার ওই ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। রবিবার সকালে তিনি মেয়েকে বাসায় একা রেখে কাজে যান। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে মীম আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সদরপুরে ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মোসাঃ মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম আক্তার উপজেলার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মীম আক্তারের মা শিল্পী আক্তার ওই ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। রবিবার সকালে তিনি মেয়েকে বাসায় একা রেখে কাজে যান। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে মীম আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream