এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আজ সোমবার সকালে দেশজুড়ে একযোগে ফলাফল প্রকাশিত হলে মির্জাপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাসে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, “এই কৃতিত্বপূর্ণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।”
এই বিশেষ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ফলাফলের এই সাফল্য অব্যাহত থাকবে।
মতামত